News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ২৩ সেপ্টেম্বর সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করবে কংগ্রেস
Image

আগামী ২৩ সেপ্টেম্বর সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করবে কংগ্রেস

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরায় আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি চলছে। তাই আগামী ২৩ সেপ্টেম্বর সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করবে কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ক্রিস্টেফোর তিলক, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা। 

সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ক্রিস্টেফোর তিলক বলেন, ত্রিপুরায় আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি চলছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও পুর্নবাসন নিয়ে প্রশাসনের উদাসীন মনোভাব নিয়ে কাজ করছে। 

এদিন তিনি আরও বলেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গণতন্ত্র লুন্ঠন করে চলেছে। কংগ্রেসের বহু কর্মী আহত হয়েছে। রাজ্যে গনত্রন্ত্র বলে কিছুই নেই। জবরদখল করে পঞ্চায়েতে সবকটি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। তাছাড়া, জনগণকে ভোটদানে বাধা দিয়েছে বিজেপির কর্মী সর্মথকরা। কিন্তু পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তাছারা, প্রতিনিয়ত নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। রাজ্যে নারীরা সুরক্ষিত নয়। এরই প্রতিবাদে আগামী ২৩ সেপ্টেম্বর সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করবে কংগ্রেস।

Releated Posts

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top