News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটির সোনাপুরে উচ্ছেদ, পুলিশ-জনতা সংঘৰ্ষ, হত দুই, আহত প্রশাসনিক ম্যাজিস্ট্রেট, পুলিশকর্মী সহ আরও

গুয়াহাটির সোনাপুরে উচ্ছেদ, পুলিশ-জনতা সংঘৰ্ষ, হত দুই, আহত প্রশাসনিক ম্যাজিস্ট্রেট, পুলিশকর্মী সহ আরও

গুয়াহাটি, ১২ সেপ্টেম্বর (হি.স.) : কামরূপ মেট্রো জেলার অন্তর্গত গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরের কচুতলি গ্রামে প্রশাসন পরিচালিত উচ্ছেদকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধসদৃশ পরিস্থিতেতে দুই জবরদখলকারীর মৃত্যু হয়েছে। নিহত দুজনকে হায়দর আলি এবং জুয়াহিদ আলি বলে প্রাপ্ত খবরে প্রকাশ। এদিকে শাহ জাহান আলি সহ দুই জবরদখলকারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। জবরদখলকারীদের হামলায় আহত হয়েছেন সোনাপুরের সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট এবং দুই পুলিশ কর্মী।

সোনাপুরের কচুতলি গ্রামে সরকারি এবং ট্ৰাইবাল বেল্টের জমি জবরদখলকারীদের বিরুদ্ধে আজ নিয়ে চারদিন ধরে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। প্ৰথম তিনদিন শান্তিপূৰ্ণভাবে উচ্ছেদ চলেছিল। তাই আজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্ৰামে যাননি প্ৰশাসনের কর্মকর্তারা।

আজ যখন সিআরপিএফ এবং পুলিশের সীমিত সংখ্যক দল নিয়ে সাধারণ প্রশাসন অভিযানে যায়, তখন জবরদখলকারীরা উগ্র রূপ ধারণ করে ধারালো অস্ত্র, লাঠি এবং পাথর ছুঁড়ে অভিযানকারীদের ওপর আক্রমণ করে বসে। তারা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়েছে। এক সময় রুদ্রমূর্তি দেখে পুলিশকে ঘটনাস্থল থেকে কেটে পড়তে হয়।

ইত্যবসরে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে সশস্ত্র পুলিশ ও সিআরপিএফ প্রথমে লাঠি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়েছে। সংঘর্ষে আহতদের সোনাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে হায়দর আলি এবং জুয়াহিদ আলির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এদিকে জবরদখলকারী দুজনের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে বলে দাবি করা হলেও, এখনও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সরকারিভাবে কোনও তথ্য প্ৰকাশ করা হয়নি।

গ্রামে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং সিআরপিএফ।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top