News Flash

Image

স্থানীয়দের হাতে আটক এক দা‌গি চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর: দা‌গি চোর আটক আসামের পাথারকা‌ন্দির নয়া‌টিলায়। তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বেশ কিছুদিন পা‌লি‌য়ে থাকার পর এবার  এক দা‌গি চোর হা‌তেনা‌তে ধরা পড়ল জনতার হা‌তে। ধৃ‌তের নাম জয়নুল হক। বুধবার রাত অনুমা‌নিক দশটা নাগাদ তা‌কে বিপুল প‌রিমান চু‌রিকৃত রাবার শিট সহ পাথারকা‌ন্দির  আ‌ছিমগঞ্জ‌স্থিত নয়া‌টিলায় আটক ক‌রেন স্থানীয়রা। প‌রে তা‌কে  উত্তম মধ‌্যম দি‌য়ে স্থানীয় পু‌লি‌শের হা‌তে তুলে দেওয়া হয়।

জানা গে‌ছে, ধৃত জয়নুল গত দীর্ঘদিন ধ‌রে এলাকার বিভিন্ন জায়গায় গরু ছাগল মোটর পাম্প ও রবার শিট চুরি সহ অন‌্যান‌্য অসামা‌জিক কা‌জে লিপ্ত ব‌লে অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। তাছাড়া পু‌লি‌শের খাতায় তার না‌মে একা‌ধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পু‌লি‌শে লি‌খিত না‌লিশ জা‌নি‌য়ে উপযুক্ত শা‌স্তির দা‌বি জা‌নি‌য়ে‌ছেন স্থানীয়‌দের প‌ক্ষে স্কুল শিক্ষক কবির উদ্দিন।

Releated Posts

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top