News Flash

Image

দেড়গাঁওয়ে সড়ক দুৰ্ঘটনা, গুরুতর আহত দুই বাইক আরোহী

দেড়গাঁও (অসম), ১২ সেপ্টেম্বর (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁও সেউজপুরে আজ বৃহস্পতিবার সংঘটিত সড়ক দুৰ্ঘটনায় দুই বাইক আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন।

জানা গেছে, দেড়গাঁও কমল দুওরা মহাবিদ্যালয়ের দুই ছাত্ৰ এএস ০৫ আর ১২৫৮ নম্বরের এফজেড মডেলের বাইকে চড়ে তাদের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু সেউজপুর এলাকায় যাওয়ার পর গোলাঘাটের দিক থেকে আগত এএস ০৫ সি ৭৬৬৮ নম্বরের একটি ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। এতে দুই বাইক আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন।

খবর পেয়ে অকুস্থলে যায় ট্রাফিক পুলিশের দল। তাঁরা আহত দুই ছাত্রকে উদ্ধার করে দেড়গাঁও সামূহিক হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাদের শারীরিক অবস্থা শঙ্কাজনক বলে উন্নত চিকিৎসার জন্য যোরহাট মেডিক্যাল কলেজ হসপাতালে রেফার করেছেন ডাক্তার।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top