News Flash

Image

পাথারকা‌ন্দিতে জনতার হা‌তে ধৃত দা‌গি চোর, পেশ করিমগঞ্জ আদাল‌তে

পাথারকা‌ন্দি (অসম), ১২ সেপ্টেম্বর (হি.স.) : দীর্ঘদিন ধ‌রে পা‌লি‌য়ে থাকার পর ফের চু‌রি কর‌তে গি‌য়ে এক দা‌গি চোর হা‌তেনা‌তে ধরা পড়েছে স্থানীয় জনতার হা‌তে। ধৃ‌ত চোর স্থানীয় এলাকার জনৈক ফখর উদ্দিনের ছেলে জয়নুল হক।

বুধবার রাত অনুমা‌নিক দশটা নাগাদ তা‌কে বিপুল প‌রিমাণে চু‌রিকৃত রবার শিট সহ পাথারকা‌ন্দি থানাধীন আসিমগঞ্জের নয়া‌টিলায় পাকড়াও ক‌রেন স্থানীয়রা। উত্তম-মধ্য‌ম দি‌য়ে তাকে সম‌ঝে দেওয়া হয় পাথারকা‌ন্দি থানায় পু‌লি‌শের হা‌তে।

জানা গে‌ছে, ধৃত জয়নুল দীর্ঘদিন ধ‌রে এলাকার বিভিন্ন জায়গায় গরু, ছাগল, মোটর, পাম্প ও রবার শিট চুরি ছাড়াও অন্যান্য  অসামা‌জিক কা‌জে লিপ্ত। তাছাড়া পু‌লি‌শের খাতায়ও তার না‌মে একা‌ধিক মামলা রয়েছে।

রবার শিট চু‌রির সঙ্গে জড়িত বলে জয়নুলের বিরুদ্ধে থানায় লি‌খিত অভিযোগপত্র দাখিল করেছিলেন এলাকার স্কুলশিক্ষক কবির উদ্দিন।অবশেষে গতকাল রাতে হাতেনাতে তাকে পাকড়াও ক‌রেন স্থানীয় জনতা।

জানা গেছে, জনতার হাতে ধৃত জয়নুলকে রাতভর থানায় আট‌কে রে‌খে জেরার পর আজ বৃহস্প‌তিবার করিমগঞ্জ সি‌জেএম-এর আদাল‌তে পেশ করা হ‌য়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top