দাতিয়া, ১২ সেপ্টেম্বর (হি.স.): প্রবল বৃষ্টিপাতের মধ্যেই মধ্যপ্রদেশের দাতিয়ায় ভেঙে পড়লো একটি বাড়ির দেওয়াল। আর সেই দেওয়ালের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৭ জন সদস্যের। এছাড়াও দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দাতিয়ার খালকা পুরা এলাকায়।দাতিয়ার কালেক্টর সন্দীপ মাকিন বলেছেন, “বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ, প্রবল বৃষ্টির ফলে একটি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে, একই পরিবারের ৯ জন সদস্য ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে যান। তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে এবং দু’জন গুরুতর আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।”

মধ্যপ্রদেশের দাতিয়ায় বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল; মৃত ৭, আহত দু’জন
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















