News Flash

  • Home
  • প্রধান খবর
  • জুনিয়র ডাক্তারদের ফের আলোচনায় ডাক, থাকবেন মুখ্যমন্ত্রী
Image

জুনিয়র ডাক্তারদের ফের আলোচনায় ডাক, থাকবেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার বিকেলে জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব ডঃ  মনোজ পন্থ। এ ব্যাপারে জুনিয়র ডাক্তারদের এদিন দুপুরে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্ন থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, বেলা দুটো পাঁচে জুনিয়র ডাক্তারদের পাঠানো হয়েছে এই বার্তা।

চিঠিতে এই প্রথমবার স্পষ্ট করে লেখা হল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে থাকবেন। নবান্ন এও স্পষ্ট করে দিয়েছে জুনিয়র ডাক্তাররা সর্বোচ্চ ১৫ জন প্রতিনিধি নিয়ে বৈঠকে যেতে পারেন। তার বেশি নয়। বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হবে না। তবে, স্বচ্ছতা রাখতে গোটা বৈঠক রেকর্ড করে রাখা হবে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথমে জুনিয়র ডাক্তারদের আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রথম চিঠিতে কোথাও বলা ছিল না, মুখ্যমন্ত্রীই আলোচনায় বসবেন। শুধু এটুকু বলা ছিল যে নবান্নে সিনিয়র অফিসাররা আলোচনায় বসবেন। সেই কারণে জুনিয়র ডাক্তাররাও তাতে সাড়া দেননি।

পরে মঙ্গলবার রাতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য স্পষ্ট করে বলেন, যে মুখ্যমন্ত্রীই আলোচনায় বসতে চেয়েছেন। এর পরে বুধবার ভোররাতে মেলের উত্তর দেন ডাক্তাররা।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top