কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.) : “মনে হচ্ছে দেব-দেবীর মূর্তি ভাংচুরের বাংলাদেশী সংস্কৃতি প্রতিবেশী পশ্চিমবঙ্গে সংক্রামকভাবে প্রবেশ করেছে!” বুধবার ৩৬ সেকেণ্ডের ভিডিয়ো ও তিধটি স্থিরচিত্র-সহ এই অভিযোগ করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “সন্দেশখালীর ‘মাঝের সরবেরিয়া নতুন মিলন সংঘ’ ক্লাবের সদস্যরা বিস্মিত হয়ে জানতে পারেন যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলায়, ন্যাজাত থানা ও আগরহাটি ডাকঘরের অধীনে মাঝের সরবেরিয়া গ্রামে মন্দিরের পাশে।পুলিশে অভিযোগ যথাযথভাবে দাখিল করা হয়েছে। তবে সম্ভবত স্থানীয় পুলিশ সন্দেহভাজনদের গ্রেফতার করবে না, কারণ তারা টিএমসির ভোটব্যাঙ্ক এবং সরাসরি শাসক দলের আশ্রয়প্রাপ্ত।
কয়েকজন গ্রামবাসী বলছেন, এর আগে মুনছুর মোল্লা ও ফজের আলী মোল্লা (অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা) গ্রামের মন্দির ভাঙচুরের হুমকি দিয়েছিলেন। তারা টিএমসি উপপ্রধান যাদব মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী। আমি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং মুখ্য সচিবকে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করব। কারণ ঘটনাটি বাংলাদেশে নয়, ভারতে।”

