News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিথ্যে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত রাহুল গান্ধীর : রাজনাথ সিং
Image

মিথ্যে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত রাহুল গান্ধীর : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনায় সরব হলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, “লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজের বিদেশ সফরের সময় যে ধরনের বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং তথ্যহীন কথা বলছেন তা অত্যন্ত লজ্জাজনক এবং ভারতের মর্যাদাকে আঘাত করছে।”রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে জানান, “রাহুল বলেছেন, ভারতে শিখ সম্প্রদায়কে গুরুদ্বারগুলিতে পাগড়ি পরতে দেওয়া হয় না, তাঁদের নিজেদের নিজ ধর্ম অনুসারে আচরণ করতে বাধা দেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সত্য থেকে অনেক দূরে। তার দাবি যে এনডিএ সরকার সংরক্ষণ বাতিল করতে চায় তাও সম্পূর্ণ ভিত্তিহীন। একইভাবে, ভারত-চিন সীমান্ত বিবাদ নিয়ে তিনি আমেরিকার মাটিতে যে ধরনের দাবি করেছেন, তাও বিভ্রান্তিকর এবং তথ্যের বাইরে। মনে হচ্ছে, ভালোবাসার দোকান চালাতে গিয়ে রাহুলজি মিথ্যার দোকান খুলেছেন। রাহুলজির এই ধরনের মিথ্যা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top