News Flash

  • Home
  • দেশ
  • সরকারি হাসপাতালের চিকিৎসক হয়েও  বারুইপুরে চেম্বার চলত সন্দীপ ঘোষের
Image

সরকারি হাসপাতালের চিকিৎসক হয়েও  বারুইপুরে চেম্বার চলত সন্দীপ ঘোষের

বারুইপুর, ১০ সেপ্টেম্বর (হি. স.) : আর জি কর কাণ্ডের তদন্তে নেমে সিবিআই আর্থিক তছরুপের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করেছে আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। এই সন্দীপ ঘোষকে নিয়ে নানা ধরনের তথ্য একের পর এক উঠে আসছে। একদিকে যেমন তার বিলাশ বহুর বাংলো, ফ্লাট, বাড়ির হদিস মিলেছে তেমনি এবার সন্দীপ ঘোষ সম্পর্কে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এল। সন্দীপ ঘোষ প্রাইভেট চেম্বার করে রুগী দেখতেন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের একটি পলিক্লিনিকে রীতিমত রোগী দেখতেন তিনি। এখনও পলিক্লিনিকের চিকিৎসক তালিকায় নাম জ্বলজ্বল করছে সন্দীপ ঘোষের। কিছুদিন আগে পর্যন্ত তিনি প্রতি সপ্তাহে আসতেন এই পলিক্লিনিকে রোগী দেখতে। তবে সন্দীপের কোন রেজিস্ট্রেশান নম্বর প্রেস্ক্রিপশানে ছিল না। এখন প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালের ডাক্তার বিনা রেজিস্ট্রেশন নাম্বারে প্রাইভেটে কোন চেম্বারে প্র্যাকটিস করতে পারেন কিভাবে তা নিয়ে।  পলিক্লিনিকের তরফে বারবার কাগজপত্র চাওয়া হলেও তিনি দেননি বলে অভিযোগ তাঁদের।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top