News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় হ্যান্ডবল আসরের জন্য রাজ্যদল গঠনের সিলেকশন ট্রায়াল আগামীকাল
Image

জাতীয় হ্যান্ডবল আসরের জন্য রাজ্যদল গঠনের সিলেকশন ট্রায়াল আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জাতীয় হ্যান্ডবল আসরে অংশগ্রহণ করবে ত্রিপুরা দল। এর উদ্দেশ্যে রাজ্য দল গঠনের জন্য সিলেকশন ট্রায়াল ডাকা হয়েছে।

সোমবার হ্যান্ডবল এসোসিয়েশনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সভাপতি, সহসভাপতি ও অন্যান্য

সদস্যদের অনুমতিক্রমে সিদ্ধান্ত নেওয়া  হলো যে , আগমী ৩রা অক্টোবর থেকে ৭ অক্টোবর  জাতীয় সাব জুনিয়র ছেলেদের হ্যান্ডবল খেলা হবে সেকেন্দ্রাবাদ এর তেলাঙ্গানায়।এর জন্য ১২ সেপ্টেম্বর  বৃহস্পতিবার  সকাল ১১টায় উমাকান্ত হ্যান্ডবল প্লে সেন্টারে একদিনের নির্বাচনী শিবিরের আয়োজন করা হয়েছে।

 বিশেষ ভাবে নজর রাখতে হবে ছেলেদের জন্ম তারিখ হতে হবে ১ জানুয়ারি ২০০৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১১ এর মধ্যে। প্রত্যেকের অরিজিনাল বার্থ সার্টিফিকেট আনতে হবে সিলেকশনের দিন। যেসব খেলোয়াড়রা নির্বাচিত হবে  তাদের অরিজিনাল বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। জানিয়েছেন ত্রিপুরা হ্যান্ডবল সংস্থার সচিব লিটন রায়। খেলোয়ারদের যথাসময়ে সিলেকশন ট্রায়ালে উপস্থিত হতে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top