News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর কাণ্ডে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের দাবি ডাক্তারদের যৌথ মঞ্চের
Image

আর জি কর কাণ্ডে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের দাবি ডাক্তারদের যৌথ মঞ্চের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের ডাক্তারদের যৌথ মঞ্চ, ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’, এক খোলা চিঠিতে রাজ্যের মুখ্যসচিবের কাছে আর জি কর মেডিকেল কলেজের হত্যাকাণ্ডের সাথে জড়িত দুর্নীতি এবং হাসপাতালের চিকিৎসা সম্পর্কিত সিদ্ধান্তে স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া তদন্তের দাবি জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তদন্তকারী সংস্থা দ্বারা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অভিযোগ ওঠে যে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে স্বাস্থ্য ভবনের কিছু কর্মকর্তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন, যা রোগীর চিকিৎসায় বিলম্ব ঘটিয়েছে এবং পুরো ঘটনার তদন্তে বাধা সৃষ্টি করেছে।

ডাক্তারেরা দাবি করেছেন, এই ঘটনায় দ্রুত এবং স্বচ্ছ তদন্ত করা না হলে, তারা এই সিদ্ধান্তে উপনীত হবেন যে, স্বাস্থ্য দফতর ইচ্ছাকৃতভাবে দায়িত্বহীনতার মাধ্যমে দোষীদের আড়াল করার চেষ্টা করছে এবং অভয়ার হত্যাকাণ্ডের বিচারে বিলম্ব ঘটাচ্ছে।

ডাঃ পুন্যব্রত গুন ও ডাঃ হিরালাল কোনারের নেতৃত্বাধীন এই যৌথ মঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে যে, যদি তদন্তের প্রক্রিয়া শুরু না হয়, তবে এটি স্বাস্থ্য দফতরের উপর মানুষের আস্থাহীনতার কারণ হয়ে দাঁড়াবে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top