News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে হাওড়ায় মিছিল, নেতৃত্বে অরূপ রায়
Image

আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে হাওড়ায় মিছিল, নেতৃত্বে অরূপ রায়

হাওড়া, ৮ সেপ্টেম্বর (হি.স.): আর জি করের ঘটনার বিরুদ্ধে বিচারের দাবিতে রবিবার হাওড়ায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এই মিছিল শুরু হয় দালালপুকুর এলাকা থেকে এবং নেতাজি সুভাষ রোড হয়ে মল্লিক ফটক অতিক্রম করে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত পৌঁছায়।

মিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, যেমন খেলোয়াড়, চিকিৎসক, সমাজকর্মী, শিল্পী এবং সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জিও এই মিছিলে যোগ দেন। মন্ত্রী অরূপ রায় জানান, এই নৃশংস ও বর্বরোচিত ঘটনায় যারা দোষী, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, রাজ্য সরকার ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু সিবিআই এখনও এই ঘটনার দায়ীদের গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সিবিআইয়ের প্রতি আহ্বান জানান। অরূপ রায় জানান, আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে মা-বোনদের আন্দোলনকে তারা সমর্থন করছেন, তবে এই ঘটনার মাধ্যমে কিছু রাজনৈতিক দল যে ফায়দা তোলার চেষ্টা করছে, তা তারা বরদাস্ত করবেন না।

মন্ত্রী বলেন, “আমরাও চাই, সিবিআই দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রমাণ তুলে ধরুক এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা এই দাবিতেই আন্দোলন চালিয়ে যাব।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top