News Flash

  • Home
  • দেশ
  • পুলিশকর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার হয়নি অভিযুক্ত
Image

পুলিশকর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার হয়নি অভিযুক্ত

বাসন্তী, ৮ সেপ্টেম্বর (হি.স.): রাজ্য জুড়ে যখন আর জি কর কান্ড নিয়ে পথে নেমেছেন নাগরিক সমাজ থেকে সমাজের সমস্ত স্তরের মানুষজন, মহিলাদের নিরাপত্তা চাইছেন সকলেই, রাত দখলের লড়াইয়ে নেমে নিজেদের সমানাধিকারের কথা তুলে ধরছেন মহিলারা, ঠিক তখন আরও এক মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটল। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে। এক গৃহবধূকে দিনের পর দিন কটূক্তি, তাঁকে কু নজরে দেখা তো ছিলই। এবার ভর সন্ধ্যায় তাঁর ঘরে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা গৃহবধূর স্বামী পুলিশে চাকরি করেন, কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে ছোট  তিন সন্তান নিয়ে তিনি একাই থাকেন। শুক্রবার সন্তানরা টিউশন পড়তে গেলে অভিযুক্ত যুবক তাঁর বাড়িতে ছাগল ঢুকিয়ে দিয়ে ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়ে বলে অভিযোগ। সেসময় তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। গৃহবধূ চিৎকার করলে আশপাশের মানুষজন বেরিয়ে আসেন। তখন ওই গৃহবধূকেই অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যরা বেধড়ক মারধর করেন। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা গৃহবধূ। তবে রবিবার সকাল পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। নির্যাতিতা প্রশ্ন তুলেছেন, একজন পুলিশকর্মীর স্ত্রী হয়েও তাঁর যখন নিরাপত্তা নেই, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top