বাসন্তী, ৮ সেপ্টেম্বর (হি.স.): রাজ্য জুড়ে যখন আর জি কর কান্ড নিয়ে পথে নেমেছেন নাগরিক সমাজ থেকে সমাজের সমস্ত স্তরের মানুষজন, মহিলাদের নিরাপত্তা চাইছেন সকলেই, রাত দখলের লড়াইয়ে নেমে নিজেদের সমানাধিকারের কথা তুলে ধরছেন মহিলারা, ঠিক তখন আরও এক মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটল। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে। এক গৃহবধূকে দিনের পর দিন কটূক্তি, তাঁকে কু নজরে দেখা তো ছিলই। এবার ভর সন্ধ্যায় তাঁর ঘরে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা গৃহবধূর স্বামী পুলিশে চাকরি করেন, কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে ছোট তিন সন্তান নিয়ে তিনি একাই থাকেন। শুক্রবার সন্তানরা টিউশন পড়তে গেলে অভিযুক্ত যুবক তাঁর বাড়িতে ছাগল ঢুকিয়ে দিয়ে ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়ে বলে অভিযোগ। সেসময় তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। গৃহবধূ চিৎকার করলে আশপাশের মানুষজন বেরিয়ে আসেন। তখন ওই গৃহবধূকেই অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যরা বেধড়ক মারধর করেন। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা গৃহবধূ। তবে রবিবার সকাল পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। নির্যাতিতা প্রশ্ন তুলেছেন, একজন পুলিশকর্মীর স্ত্রী হয়েও তাঁর যখন নিরাপত্তা নেই, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

পুলিশকর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার হয়নি অভিযুক্ত
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















