News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরের বিষ্ণুপুর জেলায় দুটি দূরপাল্লার রকেট সংস্থাপন কুকি জঙ্গিদের, হতাহত সাত, জানান আইজিপি

মণিপুরের বিষ্ণুপুর জেলায় দুটি দূরপাল্লার রকেট সংস্থাপন কুকি জঙ্গিদের, হতাহত সাত, জানান আইজিপি

ইমফল, ৭ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলার জনবসতি এলাকার দুটি স্থানে দূরপাল্লার রকেট সংস্থাপন করেছে কুকি জঙ্গিরা। রকেট হামলায় একজনের মৃত্যু এবং ছয়জন জখম হয়েছেন। তাঁরা সকলেই সাধারণ নাগরিক।

আজ শনিবার মণিপুরের আইজিপি (ইন্টেলিজেন্স) কে কাবিব এক সাংবাদিক সম্মেলনে জানান, গতকাল বিকালে কুকি জঙ্গিরা বিষ্ণুপুর জেলার জনবসতি অঞ্চলে দুটি দূরপাল্লার রকেট সংস্থাপন করেছিল। রাতে রকেট থেকে ছোঁড়া হয় শেল। শেলের ঘায়ে ফিওয়াংবাম লেইকাইয়ের নামের জনৈক আরকে রাবেই (৭৮)-এর মৃত্যু হয়েছে। এছাড়া অন্য ছয় সাধারণ নাগরিক আহত হয়েছেন।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত সশস্ত্ৰ পুলিশের দল এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী জেলার পার্বত্য রেঞ্জে ছুটে গিয়েছে। আকাশপথে টহল দেওয়ার জন্য সামরিক বাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী মুয়ালসাং গ্রামে দুটি এবং চূড়াচাঁদপুরের লাইকা মুয়ালসাউ গ্রামে একটি সহ মোট তিনটি বাঙ্কার ধ্বংস করেছে।

বিষ্ণুপুরের পুলিশ সুপার দলবল নিয়ে এলাকায় ছুটে যাওয়ার সময় সন্দেহভাজন কুকি জঙ্গিরা তাঁদের ওপর গুলি চালায়। তবে পুলিশের দল পাল্টা জবাব দেওয়ায় জঙ্গিরা পালিয়ে গা ঢাকা দিয়েছে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top