News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরে ভোটের প্রচার তুঙ্গে, রবিবার রামবান ও বানিহালে জনসভা রাজনাথের
Image

কাশ্মীরে ভোটের প্রচার তুঙ্গে, রবিবার রামবান ও বানিহালে জনসভা রাজনাথের

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের প্রচার। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার জম্মুতে নির্বাচনী জনসভাও করেছেন তিনি। এবার রবিবার জম্মু ও কাশ্মীরে নির্বাচনী জনসভা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।রবিবার (৮ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মীরের রামবান ও বানিহালে নির্বাচনী জনসভা করার কথা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। উল্লেখ্য, ৯০-আসন বিশিষ্ট জম্মু ও কাশ্মীর বিধানসভায় ভোট হবে ৩ দফায়। প্রথম দফায় ভোট ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ভোট ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় দফায় ভোট ১ অক্টোবর। ফল ঘোষণা ৮ অক্টোবর।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top