নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের প্রচার। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার জম্মুতে নির্বাচনী জনসভাও করেছেন তিনি। এবার রবিবার জম্মু ও কাশ্মীরে নির্বাচনী জনসভা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।রবিবার (৮ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মীরের রামবান ও বানিহালে নির্বাচনী জনসভা করার কথা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। উল্লেখ্য, ৯০-আসন বিশিষ্ট জম্মু ও কাশ্মীর বিধানসভায় ভোট হবে ৩ দফায়। প্রথম দফায় ভোট ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ভোট ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় দফায় ভোট ১ অক্টোবর। ফল ঘোষণা ৮ অক্টোবর।

কাশ্মীরে ভোটের প্রচার তুঙ্গে, রবিবার রামবান ও বানিহালে জনসভা রাজনাথের
Releated Posts
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…
আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…


















