News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাট ও মহারাষ্ট্ৰে ভারী বৃষ্টির সতর্কতা আইএমডি-র, পূর্ব রাজস্থানেও বর্ষণের সতর্কতা
Image

গুজরাট ও মহারাষ্ট্ৰে ভারী বৃষ্টির সতর্কতা আইএমডি-র, পূর্ব রাজস্থানেও বর্ষণের সতর্কতা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): গুজরাট ও মহারাষ্ট্ৰে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বৃষ্টির দুর্যোগ চলবে পূর্ব রাজস্থানেও। আগামী দু’দিনের জন্য গুজরাট, মহারাষ্ট্র ও পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, কোঙ্কন ও গোয়ায় আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং ওডিশায় ভারী বৃষ্টিপাত হবে। দেশের আবহাওয়া দফতর আরও জানিয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র, কচ্ছ, উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানেও আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি প্রত্যাশিত। আগামী কিছু দিন বৃষ্টি হবে ছত্তিশগড়েও। দিল্লি-এনসিআর-এও বৃষ্টিপাত চলবে।

Releated Posts

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top