News Flash

  • Home
  • খেলা
  • প্রথমার্ধে পিছিয়ে থেকে ব্লাডমাউথকে হারিয়ে টাউন ক্লাবের দুর্দান্ত জয় 

প্রথমার্ধে পিছিয়ে থেকে ব্লাডমাউথকে হারিয়ে টাউন ক্লাবের দুর্দান্ত জয় 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় টাউন ক্লাবের। ব্লাড মাউথ ক্লাবকে চার-তিন গোলে হারিয়ে জয়ের ফিরলো ঐতিহ্যবাহী টাউন ক্লাব। প্রথম ম্যাচে ফ্রেন্ডস ইউনিয়ন কে দুই গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জুয়েলস এসোসিয়েশন এর সঙ্গে গোলশূন্য ড্র করতে হয়েছিল। তবে আজ, শুক্রবার ৪-৩ গোলে হারিয়ে দুর্দান্ত জয়ের সুবাদে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে টাউন ক্লাব এখন পয়েন্ট তালিকার শীর্ষে। বিজয়ী দল প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে ছিল। এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র ক্লাব লিগ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স  চন্দ্র মেমোরিয়াল লিগে শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্লাড মাউথ ক্লাব বনাম টাউন ক্লাব। আজকের এই দ্বিতীয় উত্তেজনাপূর্ণ ম্যাচে টাউন ক্লাব ৪-৩ গোলে পরাজিত করেছে ব্লাড মাউথ ক্লাবকে। বিজয়ী  টাউন ক্লাবের পক্ষে জেটলি সিংহ, লাল ভেঙ্গা ডার্লং একটি করে এবং অপজিৎ ত্রিপুরা দুটো গোল করেন। এদিকে ব্লাডমাউথের পক্ষে যাবেদ ডার্লং যীষ্ণু পি এবং অনন্ত বিজয় জমাতিয়া প্রত্যেকে একটি করে গোল করেছে। খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজয়ী টাউন ক্লাবের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top