ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় টাউন ক্লাবের। ব্লাড মাউথ ক্লাবকে চার-তিন গোলে হারিয়ে জয়ের ফিরলো ঐতিহ্যবাহী টাউন ক্লাব। প্রথম ম্যাচে ফ্রেন্ডস ইউনিয়ন কে দুই গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জুয়েলস এসোসিয়েশন এর সঙ্গে গোলশূন্য ড্র করতে হয়েছিল। তবে আজ, শুক্রবার ৪-৩ গোলে হারিয়ে দুর্দান্ত জয়ের সুবাদে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে টাউন ক্লাব এখন পয়েন্ট তালিকার শীর্ষে। বিজয়ী দল প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে ছিল। এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র ক্লাব লিগ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগে শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্লাড মাউথ ক্লাব বনাম টাউন ক্লাব। আজকের এই দ্বিতীয় উত্তেজনাপূর্ণ ম্যাচে টাউন ক্লাব ৪-৩ গোলে পরাজিত করেছে ব্লাড মাউথ ক্লাবকে। বিজয়ী টাউন ক্লাবের পক্ষে জেটলি সিংহ, লাল ভেঙ্গা ডার্লং একটি করে এবং অপজিৎ ত্রিপুরা দুটো গোল করেন। এদিকে ব্লাডমাউথের পক্ষে যাবেদ ডার্লং যীষ্ণু পি এবং অনন্ত বিজয় জমাতিয়া প্রত্যেকে একটি করে গোল করেছে। খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজয়ী টাউন ক্লাবের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন।
প্রথমার্ধে পিছিয়ে থেকে ব্লাডমাউথকে হারিয়ে টাউন ক্লাবের দুর্দান্ত জয়
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















