News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর ঘটনার প্রতিবাদে বিজেপির চাক্কা জ্যাম, মালদাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ
Image

আর জি কর ঘটনার প্রতিবাদে বিজেপির চাক্কা জ্যাম, মালদাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ

মালদা ও কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.) : আর জি কর মেডিকেল কলেজের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির উদ্যোগে সারা রাজ্যে চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয়েছে। মালদা জেলার পুরাতন মালদা সাহাপুরের সেতু মোড়ে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে কর্মসূচি পালিত হয়। এই বিক্ষোভের ফলে মালদা-নালাগোলা রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজেপির পক্ষ থেকে কলকাতার ভিআইপি রোডের বাগুইআটি কলেজ মোড়েও একই কর্মসূচি পালন করা হয়। দীর্ঘক্ষণ ধরে এই প্রতিবাদের ফলে ভিআইপি রোডে যান চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয়। বিজেপির জেলা সহ-সভাপতি স্বপন রায় চৌধুরী জানান, “আমরা তিলোত্তমার সুবিচার চাই। যতদিন না তিলোত্তমা সুবিচার পাচ্ছে, ততদিন আমাদের আন্দোলন চলবে।” তিনি আরও বলেন যে তিলোত্তমার বাবা-মায়ের সঙ্গে দেখা করে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টার বিষয়ে নিশ্চিত হয়েছেন।

এছাড়াও, মালদার বামনগোলার পাকুয়াহাট বাসস্ট্যান্ডে বিজেপি কর্মীরা রাজ্য সড়ক অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই কর্মসূচির মাধ্যমে বিজেপির নেতারা দোষীদের শাস্তির দাবিতে আওয়াজ তুলেছেন এবং রাজ্যজুড়ে এই আন্দোলন আরও জোরালোভাবে চালানোর কথা জানিয়েছেন।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top