News Flash

  • Home
  • খেলা
  • দক্ষিণ জেলা ভিত্তিক দুদিন ব্যাপী যোগা প্রতিযোগিতা বিলোনিয়ায়

দক্ষিণ জেলা ভিত্তিক দুদিন ব্যাপী যোগা প্রতিযোগিতা বিলোনিয়ায়

ক্রীড়া প্রতিনিধি বিলোনিয়া।বিলোনিয়া পুরাতন টাউন হলে  দক্ষিণ ত্রিপুরা জেলা যোগাসনা স্পোর্টস এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই যোগা প্রতিযোগিতা।  প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে দুদিন ব্যাপী যোগা প্রতিযোগিতার উদ্বোধন করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করার লক্ষ্যে আলোচনা রাখতে গিয়ে অতিথিরা বলেন যোগা নিজেকে ভালো রাখতে পারে এবং ভালো থাকার এটিই একমাত্র কৌশল,আগামীদিনে নিজেকে ভালো রাখার একমাত্র উপায় হল এই যোগ ব্যায়াম।শরীর এবং মনকে ভালো রাখাতে সকলকে প্রতিদিন যোগাভ্যাস করা দরকার। জেলার সমস্ত ছেলেমেয়েদের  প্রতিদিন যোগা ব্যায়াম করা দরকার।দক্ষিণ ত্রিপুরা জেলা আয়োজিত যোগা প্রতিযোগিতা সফলতা কামনা করেন উপস্থিত অতিথিরা। আজকের এই যোগা প্রতিযোগিতার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের পুর পিতা নিখিল চন্দ্র গোপ, বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার ও দ্বিপায়ন চৌধুরী,যোগাসনা এসোসিয়েশনের ত্রিপুরার সম্পাদক পঙ্কজ মজুমদার, ও দক্ষিণ জেলা যোগাসনা স্পোর্টসের কর্মকর্তাগণ। এদিনের যোগাসন প্রতিযোগিতা ছেলেমেয়েদের পাশাপাশি উপস্থিত অভিভাবকদের মধ্যেও বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top