ক্রীড়া প্রতিনিধি বিলোনিয়া।বিলোনিয়া পুরাতন টাউন হলে দক্ষিণ ত্রিপুরা জেলা যোগাসনা স্পোর্টস এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই যোগা প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে দুদিন ব্যাপী যোগা প্রতিযোগিতার উদ্বোধন করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করার লক্ষ্যে আলোচনা রাখতে গিয়ে অতিথিরা বলেন যোগা নিজেকে ভালো রাখতে পারে এবং ভালো থাকার এটিই একমাত্র কৌশল,আগামীদিনে নিজেকে ভালো রাখার একমাত্র উপায় হল এই যোগ ব্যায়াম।শরীর এবং মনকে ভালো রাখাতে সকলকে প্রতিদিন যোগাভ্যাস করা দরকার। জেলার সমস্ত ছেলেমেয়েদের প্রতিদিন যোগা ব্যায়াম করা দরকার।দক্ষিণ ত্রিপুরা জেলা আয়োজিত যোগা প্রতিযোগিতা সফলতা কামনা করেন উপস্থিত অতিথিরা। আজকের এই যোগা প্রতিযোগিতার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের পুর পিতা নিখিল চন্দ্র গোপ, বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার ও দ্বিপায়ন চৌধুরী,যোগাসনা এসোসিয়েশনের ত্রিপুরার সম্পাদক পঙ্কজ মজুমদার, ও দক্ষিণ জেলা যোগাসনা স্পোর্টসের কর্মকর্তাগণ। এদিনের যোগাসন প্রতিযোগিতা ছেলেমেয়েদের পাশাপাশি উপস্থিত অভিভাবকদের মধ্যেও বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়।
দক্ষিণ জেলা ভিত্তিক দুদিন ব্যাপী যোগা প্রতিযোগিতা বিলোনিয়ায়
Releated Posts
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…


















