News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণপতি উৎসবকে সামনে রেখে স্বাস্থ্য শিবির ও বস্ত্র দান 
Image

গণপতি উৎসবকে সামনে রেখে স্বাস্থ্য শিবির ও বস্ত্র দান 

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ সেপ্টেম্বর: বৃহস্পতিবার বিকালে বিশালগড় নিচের বাজারস্থিত সার্বজনীন গণপতি উৎসব কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। গণপতি উৎসবকে সামনে রেখে ৬ই সেপ্টেম্বর সকাল দশটায় অনুষ্ঠিত হবে এক স্বাস্থ্য শিবির।আইএলএসের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা পরিষেবা  দেওয়া হবে  স্বাস্থ্য শিবিরে।

বৃহস্পতিবার দিন বিকেল পাঁচটায় সাংবাদিক সম্মেলন করে জানালেন বিশালগড় নিচের বাজার সার্বজনীন গণপতি উৎসব কমিটির কর্মকর্তা  প্রীতম সাহা ও কমিটির অন্যান্য সদস্যরা। ২০১৭ সাল থেকে চলছে এই সার্বজনীন গণপতি উৎসব।  বিগত বছরের ন্যায় এই বছর ও বিশালগড় নিচের বাজার সার্বজনীন গণপতি উৎসব কমিটি গনেশ পুজোর আরাধনায় ব্রতী হয়েছে সদস্য ও সদস্যাগন।

৬ই সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে গণেশ পূজোর শুভারম্ভ অনুষ্ঠান। তাতাদের মধ্যে করা হবে বস্ত্র বিতরণ ও বিনামূল্যে দেওয়া হবে স্বাস্থ্যপরিসেবা। তাছাড়াও দর্শনার্থীদের  দেওয়া হবে তিন দিন অন্ন ভোগ । স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ সেপ্টেম্বর হবে গণপতি বাপ্পা নিরঞ্জন।  বন্যায় দুর্গত মানুষদের জন্য ৬ সেপ্টেম্বর সকাল দশটায় বিশালগড় নিচের বাজার তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গনে এবং গণপতি বাপ্পার প্যান্ডেলের সামনে হবে স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করবেন টিআইডিসি চেয়ারম্যান তথা নবাদল বনিক।

রাজ্যের খ্যাতনামা বেসরকারি হাসপাতাল আইএলএস এর চিকিৎসকরা থাকবে স্বাস্থ্য শিবিরে এবং বিনামূল্যে দেবে ঔষধপত্র। স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করা ও হবে। বিশালগড় মহাকুমার আপামর জনসাধারণকে গণপতি পুজোতে এসে পুজোতে আনন্দ উপভোগ করার জন্য আহ্বান রাখেন  সার্বজনীন গণপতি উৎসব পূজা কার্যকরী কমিটির সদস্য প্রিতম সাহা।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top