News Flash

Image

জনসংযোগ কর্মী প্রদীপ রায় প্রয়াত

হাইলাকান্দি (অসম) ৫ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের হাইলাকান্দি ডিআইপিআরও অফিসের বড়বাবু প্রদীপ রায় আর নেই । বৃহস্পতিবার তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন । মৃত্যু কালে বয়স‌ হয়েছিল ৪৯ বছর । ১৯৯৮ সালে তিনি বিভাগে কর্মচারী হিসেবে যোগদান করে শিলচর এবং লক্ষ্মীপুর বিভাগীয় কার্যালয়েও কাজ করেছেন । প্রয়াত প্রদীপ রায় দীর্ঘদিন থেকে মধুমেহ এবং লিভারজনিত রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি শিলচরে দুটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার পর গুয়াহাটিতে একটি বেসরকারি নার্সিংহোমে প্রদীপ রায়কে স্থানান্তরিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে গুয়াহাটির নার্সিংহোম থেকে তাকে রিলিজ করা হয়। শিলচর নিয়ে আসার সময় রাস্তায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রদীপ রায়ের মৃত্যুতে বৃহস্পতিবার বিকেলে হাইলাকান্দির জেলা তথ্য জনসংযোগ কার্যালয় এক শোকসভা অনুষ্ঠিত হয়। এতে এক মিনিট দাঁড়িয়ে বিদেহি আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জানানো হয়।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top