কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব রেলের হাওড়া ডিভিশন থেকে এক জোড়া কাটোয়া লোকাল ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় এই দুই স্টেশনের মাঝে মেন লাইনে রেললাইন সংস্কার ও মেরামতির কাজ চলবে। এর ফলে আগামী ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে না। ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল ৩৭৭৫১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল বাতিল থাকবে। এছাড়াও ৩৭৭৪৯/৩৭৭৪৮ ব্যান্ডেল – কাটোয়া – ব্যান্ডেল এর মধ্যেই যাতায়াতকারী ০১.০১/০২.১০ মিনিটে লোকাল ট্রেনের যাত্রা মাঝপথে সংক্ষিপ্ত করে অম্বিকা কালনা পর্যন্ত যাতায়াত করবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের জনসংযোগ দফতরের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

টানা ৬ দিন বাতিল এক জোড়া কাটোয়া লোকাল, ঘোষণা পূর্ব রেলের
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















