News Flash

  • Home
  • দেশ
  • ডোমকলে গুলিতে কিশোরীর মৃত্যু
Image

ডোমকলে গুলিতে কিশোরীর মৃত্যু

মুর্শিদাবাদ, ৫ সেপ্টেম্বর (হি.স.): বন্দুক দেখানোর সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে এক কিশোরীর বুকে লাগায় তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মৃতার নাম মুসলেমা খাতুন। বয়স ১০ বছর। তার আসল বাড়ি কূপিলা গ্রামে।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা ঘাটপাড়ায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মুসলেমা ঘোড়ামায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। ঘটনার সময় পাশের বাড়ির যুবক রাজু মন্ডল তাঁর এয়ারগানটি পরিষ্কার করছিল। ওই সময় সেখানে পৌঁছে বন্দুকের ব্যাপারে কৌতুহল প্রকাশ করে মুসলেমা। তখন রাজু সেটা দেখানোর চেষ্টা করে। দেখায় কীভাবে ট্রিগার টিপলে গুলি চলে। আর সেটা দেখাতে গিয়েই বিপত্তি ঘটে।

অসাবধানতায় গুলি লেগে গুরুতর আহত হয় কিশোরী। ওই অবস্থায় তাকে দ্রুত ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মুসলেমাকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top