News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এনেছে বিজেপি : অনুরাগ ঠাকুর
Image

জম্মু ও কাশ্মীরে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এনেছে বিজেপি : অনুরাগ ঠাকুর

কিশতওয়ার, ৫ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এনেছে বিজেপি। জোর দিয়ে বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে তিনি বলেছেন, ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে পাথর নিক্ষেপ, সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের ঘটনা বন্ধ হয়েছে।বুধবার জম্মু ও কাশ্মীরের রামবানে একটি নির্বাচনী জনসভা থেকে রাহুল গান্ধী দাবি করেন, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন, বিধানসভা নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে। ৩৭০ ধারা বাতিলের পর পাথর নিক্ষেপ, সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদের ঘটনা বন্ধ হয়ে গিয়েছে। বিজেপি এখানে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এনেছে। এখানকার মানুষ খুশি। এখন রাহুল গান্ধী বলেছেন, তিনি এখানে বসতি স্থাপন করতে চান। ৭০ বছর ধরে আপনাদের সরকারের সৃষ্ট দুর্ভোগ বিচ্ছিন্নতাবাদের দিকে নিয়ে গেছে। আপনি তখন কোথায় ছিলেন?”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top