News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের শ্রীগঙ্গানগরে দু’টি বাইকে ধাক্কা গাড়ির, প্রাণ হারালেন ৬ জন
Image

রাজস্থানের শ্রীগঙ্গানগরে দু’টি বাইকে ধাক্কা গাড়ির, প্রাণ হারালেন ৬ জন

শ্রীগঙ্গানগর, ৫ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দু’টি বাইকে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে শ্রীগঙ্গানগর জেলার সুরাটগড়-অনুপগড় রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। বিজয় নগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক গোবিন্দ রাম বলেছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। পরে আরও ৩ জন প্রাণ হারান। দুর্ঘটনার পর পালিয়ে যায় গাড়ির চালক। মৃতদের নাম তারাচাঁদ (২০), মনীশ (২৪), সুনীল কুমার (২০), রাহুল (২০), শুভকরণ (১৯) এবং বলরাম (২০)৷

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top