News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করলো নাবালিকা
Image

ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করলো নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: ব্ল্যাকমেইলের শিকার হয়ে এক  নাবালিকার আত্মহত্যা ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে বুধবার। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনা ভাটি অভয়নগর এলাকায়। এক যুবকের সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক এবং পরে তাকে ব্ল্যাকমেইল করে ওই যুবক, এমনই অভিযোগ। আর তাতেই এক নাবালিকা আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি তার পরিবারের।
ঘটনায় ভাটি অভয়নগর এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে ভাটি অভয়নগর এলাকায়।

জানা গেছে, মোল্লাপাড়ার ভিন ধর্মের এক ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ে ভাটি অভয়নগর এলাকার দশম শ্রেণীর এক ছাত্রী। পরবর্তী সময়ে  নাবালিকাটির সাথে ব্ল্যাকমেইল শুরু করে ভিন ধর্মের এই ছেলে। আর তা সহ্য করতে না পেরে চলতি মাসের ১ সেপ্টেম্বর বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেয় ওই নাবালিকা, এমনি অভিযোগ নাবালিকার বাবার।

কিন্তু পরিবারের লোকজন তার এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে নিয়ে আসে জিবি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকদের সর্বত চেষ্টা ব্যর্থ করে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়ে নাবালিকা এই ছাত্রী।  আর এই সংবাদ ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ভাটি অভয়নগর এলাকায়। উত্তেজনা প্রশমনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নাবালিকা আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিজেপি দলের রাজ্য নেত্রী পাপিয়া দত্ত। এক সাক্ষাৎকারে তিনি বলেন এই ছাত্রী আত্মহত্যার সঙ্গে যে কেউ জড়িত থাকুক না কেন, তাকে অবশ্যই আইন মোতাবেক শাস্তি  পেতে হবে।

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top