লখনউ, ৪ সেপ্টেম্বর (হি.স.) : সমাজবাদী পার্টির সুপ্রিমো ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বুলডোজারের বক্তব্যকে তীব্র নিশানা করলেন বিজেপির উত্তর প্রদেশের নেতা রাকেশ ত্রিপাঠি। তিনি বলেন যে, ২০২৭ সালে জনগণ অখিলেশের স্বপ্নকে বুলডোজ (গুঁড়িয়ে) করে দেবে। তিনি বলেন, অপরাধীদের ওপর বুলডোজার ব্যবহার করা হয়েছে কিন্তু অখিলেশের পেটে ব্যথা হচ্ছে কেন? প্রসঙ্গত, বুলডোজার–কাণ্ড নিয়ে অখিলেশ বলেন, এটা অসাংবিধানিক। উল্লেখ্য, ভদরসা এলাকায় নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত সমাজবাদী পার্টির নেতা মোইদ খানের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিয়েছে উত্তর প্রদেশ সরকার। তাঁর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে যোগী সরকার। একইসঙ্গে রাজস্ব বিভাগের তরফে তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।

২০২৭ সালে মানুষ অখিলেশের স্বপ্নকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে : রাকেশ ত্রিপাঠি
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















