চেন্নাই, ৪ সেপ্টেম্বর (হি.স.): তামিলনাড়ুর কোভালামের কাছে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। বুধবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে ইস্ট কোস্ট রোডে। খারাপ হয়ে যাওয়ার কারণে রাস্তার ধারে দাঁড়িয়েছিল ট্রাকটি, বুধবার ভোররাতে সেই ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। চেন্নাই ইস্ট কোস্ট রোডে সীম্মানচেরি কুপ্পাম বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। মৃতরা হলেন, সুলতান (২৩), আশরাফ মহম্মদ (২২), অখিল মহম্মদ (২১) ও মহম্মদ আশিক। সবার বাড়ি কোয়েম্বাটুরে, তাঁরা চেন্নাইয়ে বেড়াতে এসেছিলেন।

তামিলনাড়ুতে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪ জন
Releated Posts
ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল
নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন
কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…


















