ব্রুনেই দারুসসালাম, ৪ সেপ্টেম্বর (হি.স.): ভারত ও ব্রুনেইয়ের মধ্যে বন্ধুত্বের ভীত হল মহান সাংস্কৃতিক ঐতিহ্য। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ব্রুনেই ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া আমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়া বুধবার প্রতিনিধি পর্যায়ের আলোচনায় বসেন। ভারত ও ব্রুনেইয়ের মধ্যে মউ স্বাক্ষর ও বিনিময় হয়। প্রতিনিধি পর্যায়ের আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর প্রমুখ। প্রতিনিধি পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আপনার সদয় কথা, উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আমি আপনাকে এবং সমগ্র রাজপরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ১৪০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে স্বাধীনতার ৪০-তম বার্ষিকীতে আপনাকে এবং ব্রুনেইয়ের জনগণকে আমার শুভেচ্ছা জানাই। আমাদের শতবর্ষের সাংস্কৃতিক বন্ধন রয়েছে। আমাদের বন্ধুত্বের ভীত হল আমাদের মহান সাংস্কৃতিক ঐতিহ্য। আপনার নেতৃত্বে আমাদের সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে।”প্রধানমন্ত্রীর কথায়, “২০১৮ সালে আমাদের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আপনার ভারত সফরের স্মৃতি এখনও ভারতের জনগণ অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করে। আমি অত্যন্ত আনন্দিত যে, আমি আমার তৃতীয় মেয়াদের শুরুতে ব্রুনেই পরিদর্শন করার এবং আপনার সঙ্গে ভবিষ্যতের বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। এটিও কাকতালীয় বিষয় এই বছর আমরা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ৪০-তম বার্ষিকী উদযাপন করছি।”

ভারত ও ব্রুনেইয়ের মধ্যে বন্ধুত্বের ভীত হল মহান সাংস্কৃতিক ঐতিহ্য : প্রধানমন্ত্রী
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















