News Flash

  • Home
  • দেশ
  • ভারত ও ব্রুনেইয়ের মধ্যে বন্ধুত্বের ভীত হল মহান সাংস্কৃতিক ঐতিহ্য : প্রধানমন্ত্রী
Image

ভারত ও ব্রুনেইয়ের মধ্যে বন্ধুত্বের ভীত হল মহান সাংস্কৃতিক ঐতিহ্য : প্রধানমন্ত্রী

ব্রুনেই দারুসসালাম, ৪ সেপ্টেম্বর (হি.স.): ভারত ও ব্রুনেইয়ের মধ্যে বন্ধুত্বের ভীত হল মহান সাংস্কৃতিক ঐতিহ্য। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ব্রুনেই ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া আমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়া বুধবার প্রতিনিধি পর্যায়ের আলোচনায় বসেন। ভারত ও ব্রুনেইয়ের মধ্যে মউ স্বাক্ষর ও বিনিময় হয়। প্রতিনিধি পর্যায়ের আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর প্রমুখ। প্রতিনিধি পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আপনার সদয় কথা, উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আমি আপনাকে এবং সমগ্র রাজপরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ১৪০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে স্বাধীনতার ৪০-তম বার্ষিকীতে আপনাকে এবং ব্রুনেইয়ের জনগণকে আমার শুভেচ্ছা জানাই। আমাদের শতবর্ষের সাংস্কৃতিক বন্ধন রয়েছে। আমাদের বন্ধুত্বের ভীত হল আমাদের মহান সাংস্কৃতিক ঐতিহ্য। আপনার নেতৃত্বে আমাদের সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে।”প্রধানমন্ত্রীর কথায়, “২০১৮ সালে আমাদের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আপনার ভারত সফরের স্মৃতি এখনও ভারতের জনগণ অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করে। আমি অত্যন্ত আনন্দিত যে, আমি আমার তৃতীয় মেয়াদের শুরুতে ব্রুনেই পরিদর্শন করার এবং আপনার সঙ্গে ভবিষ্যতের বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। এটিও কাকতালীয় বিষয় এই বছর আমরা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ৪০-তম বার্ষিকী উদযাপন করছি।”

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top