গান্ধীনগর, ৪ সেপ্টেম্বর (হি.স.): গুজরাটের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনকই, সুরাটের বিস্তীর্ণ এলাকা বুধবারও জলের তলায়। সুরাট জেলার মঙ্গরোলের বিঘার পর বিঘা জমি জলমগ্ন, ঘর-বাড়ি, রাস্তাঘাট সবই জলমগ্ন। বন্যা দুর্গতদের পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। শুধু সুরাট নয়, গুজরাটের অন্যান্য জেলাতেও একই পরিস্থিতি। ত্রাণ শিবিরে এই মুহূর্তে আশ্রয়ে রয়েছেন বহু মানুষ।গুজরাটে আপাতত বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। যেহেতু, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টাও গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

গুজরাটের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, সুরাটের বিস্তীর্ণ এলাকা জলের তলায়
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















