News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, সুরাটের বিস্তীর্ণ এলাকা জলের তলায়
Image

গুজরাটের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, সুরাটের বিস্তীর্ণ এলাকা জলের তলায়

গান্ধীনগর, ৪ সেপ্টেম্বর (হি.স.): গুজরাটের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনকই, সুরাটের বিস্তীর্ণ এলাকা বুধবারও জলের তলায়। সুরাট জেলার মঙ্গরোলের বিঘার পর বিঘা জমি জলমগ্ন, ঘর-বাড়ি, রাস্তাঘাট সবই জলমগ্ন। বন্যা দুর্গতদের পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। শুধু সুরাট নয়, গুজরাটের অন্যান্য জেলাতেও একই পরিস্থিতি। ত্রাণ শিবিরে এই মুহূর্তে আশ্রয়ে রয়েছেন বহু মানুষ।গুজরাটে আপাতত বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। যেহেতু, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টাও গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top