News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানের রাজসমন্দে ভারী বৃষ্টি, তুমুল বর্ষণ উদয়পুরেও
Image

রাজস্থানের রাজসমন্দে ভারী বৃষ্টি, তুমুল বর্ষণ উদয়পুরেও

জয়পুর, ৩ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভিজলো মরুরাজ্য রাজস্থানের বিভিন্ন জেলা। বৃষ্টি এতটাই হয়েছে যে, সকালেই নেমে আসে আঁধার। মঙ্গলবার রাজস্থানের রাজসমন্দ, উদয়পুরে ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিতে সকালের দিকে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। রাজস্থানের রাজসমন্দে মঙ্গলবার সকালে প্রবল বর্ষণ হয়েছে, রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বৃষ্টিতে মাঠ ভরাট, জলের স্তর বেড়েছে এবং সকালেই নেমে আসে আঁধার। ভারী বৃষ্টি হয়েছে রাজস্থানের উদয়পুরেও। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানের বিভিন্ন জেলায় আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলবে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top