News Flash

  • Home
  • স্বাস্থ্য
  • রাজ্যে বন্যা পরবর্তী ৩৫৬৩৯ পরিবারের ৪৯৪৬৬ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে
Image

রাজ্যে বন্যা পরবর্তী ৩৫৬৩৯ পরিবারের ৪৯৪৬৬ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে

আগরতলা, ২ সেপ্টেম্বর: রাজ্যে বন্যা পীড়িতদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকসহ সমস্ত স্তরের কর্মচারীরা। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ৩১ আগস্ট পর্যন্ত মোট ১,৫৬৪ বার ত্রাণ শিবিরগুলিতে পরিদর্শন করেছেন।  সারা রাজ্যে মোট ২,২০৪ টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, যাতে ২২,৩১২ জন পুরুষ,  ১৬,৮১২ জন মহিলা ও ৯,৮৫০জন শিশুসহ মোট ৪৮,৯৭৪ জন  চিকিৎসা পরিষেবা লাভ করেছেন। বন্যায় সম্পূর্ণ বিচ্ছিন্ন  গ্রামগুলোতে উত্তাল নদী নৌকা দিয়ে পেরিয়ে,   বুক জল পায়ে হেঁটে  চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা পৌঁছে যাচ্ছেন।প্রবল বর্ষণ, দুর্গম রাস্তাঘাট পেরিয়ে স্বাস্থ্যকর্মীরা  দায়বদ্ধতা নিয়ে পথ চলছেন।  পৌঁছে যাচ্ছেন জলমগ্ন এলাকাগুলিতে। ত্রাণ শিবিরে হাজার হাজার মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। তাদের কাছে  মেডিকেল টিম পৌঁছে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করছেন। জলবাহিত রোগ ও পতঙ্গবাহিত রোগ সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এই বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মাধ্যমে ৩৫,৬৩৯ টি পরিবারের  মোট ৪৯,৪৬৬ জনকে(পুরুষ-২৩,৩৯১,মহিলা– ১৯,০৫২ এবং শিশু-৭,০২৩) স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বন্যা কবলিত এলাকাতে স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে মোট ৭৩৯ ব্যাগ  ব্লিচিং পাউডার  বিতরণ করা হয়। দপ্তর  সিদ্ধান্ত নিয়েছে ২০০০ ব্যাগ  ব্লিচিং পাউডার, ২ লক্ষ ওআরএস প্যাকেট , ২০ লাখ হ্যালোজেন ট্যাবলেট , ১০ লাখ জিঙ্ক ট্যাবলেট এবং জ্বরের ওষুধ, স্কিন লোশন এবং পর্যাপ্ত পরিমাণে মলম বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে।

Releated Posts

কঙ্গোতে পাঁচ প্রদেশে ছড়িয়েছে ইবোলা, আক্রান্ত বেড়ে ১,৮৭৩; মৃত্যু ৬৭২

কিনশাসা, ১৩ জুলাই (আইএএনএস) : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা সংক্রমণ আরও বিস্তার লাভ করেছে। দেশটির পাঁচটি…

ByBySandeep Biswas Jul 13, 2026

আগামী ১৪ ও ১৫  জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সপ্তম…

ByByReshmi Debnath Jul 11, 2026

ত্রিপুরায় প্রস্তাবিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: ত্রিপুরায় প্রস্তাবিত নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে গত…

ByByReshmi Debnath Jul 1, 2026

জোধপুরে সিজারিয়ানের পর অসুস্থ ৮ প্রসূতি, আইসিইউ-তে দু’জন; উদ্বেগ বাড়ছে রাজস্থানে

জয়পুর, ২২ জুন (আইএএনএস): রাজস্থানের কোটা ও বিকানেরে সিজারিয়ান প্রসবের পর মাতৃমৃত্যু এবং কিডনি-সংক্রান্ত জটিলতার ঘটনার পর এবার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top