News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃষ্টিতে ভেসে গিয়েছে রেললাইন, মাহাবুবাবাদে পুরোদমে চলছে মেরামতের কাজ
Image

বৃষ্টিতে ভেসে গিয়েছে রেললাইন, মাহাবুবাবাদে পুরোদমে চলছে মেরামতের কাজ

মাহাবুবাবাদ, ২ সেপ্টেম্বর (হি.স.): প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তেলেঙ্গানার বিভিন্ন প্রান্ত। ভারী বৃষ্টিতে রবিবার তেলেঙ্গানার মাহাবুবাবাদে, ইন্তাকানে স্টেশনের কাছে কেসামুদ্রম ও ইন্তাকানেকে সংযোগকারী রেললাইন ভেসে যায়। বৃষ্টি এখনই সেভাবে থামেনি, এই পরিস্থিতিতেই সেখানে চলছে রেললাইন মেরামতের কাজ। সোমবার সকালে রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে রেললাইন মেরামতের কাজ খতিয়ে দেখেন।এদিকে, দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টি ও রেললাইনে জল জমে থাকার কারণে, বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে ০৭৪৬৪ বিজওয়াড়া-গুন্টুর, ০৭৪৬৫ গুন্টুর-বিজওয়াড়া, ০৭৭৫৪ ডোরনাকাল-কাজিপেট প্রভৃতি।

Releated Posts

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top