News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গরু বাঁধা‌কে কেন্দ্র ক‌রে করিমগঞ্জের আদম‌টিলায় প্ৰতিবেশীর প্রাণঘাতী হামলা, আহত এক

গরু বাঁধা‌কে কেন্দ্র ক‌রে করিমগঞ্জের আদম‌টিলায় প্ৰতিবেশীর প্রাণঘাতী হামলা, আহত এক

পাথারকা‌ন্দি (অসম), ১ সেপ্টেম্বর (হি.স.) : গরু বাঁধা‌কে কেন্দ্র ক‌রে প্ৰতিবেশীর প্রাণঘাতী হামলায় গুরুতরভাবে আহত হ‌য়েছেন কৈলাশ কৈরি নামের এক ব্যক্তি। ৩৫ বছর বয়সি কৈলাশ পাথারকা‌ন্দি সামূ‌হিক হাস‌পাতালে চি‌কিৎসাধীন। ঘটনা আজ রবিবার সকালে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন আদম‌টিলায় সংগঠিত হয়েছে।

জানা গে‌ছে, দীর্ঘদিন ধ‌রে কৈরি প‌রিবা‌রের মালিকানাধীন খে‌তের ফসল নানাভা‌বে নষ্ট ক‌রছিল টিলাবাড়ির মখ‌লিস উদ্দিনদের গবাদি পশু। এনি‌য়ে বিগত দি‌নেও দু‌টি প‌রিবা‌রের ম‌ধ্যে ঝগড়া-বিবাদ হয়েছে। কিন্তু আজ র‌বিবার সকা‌লে কৈরিদের খে‌তের জ‌মির পা‌শে টিলাবাড়ির মখ‌লিস উদ্দি‌নের ছে‌লে গরু বাঁধ‌ছে দে‌খে বাধা দেন কৈলাশ। তখন মখ‌লি‌সের দুই ছেলে আলি হুসেন কালাগোটাই এবং আরও একজন (নাম জানা যায়নি) মুগুর ও দা দি‌য়ে কৈলাশের ওপর হামলা করে। এছাড়া তারা কৈরি প‌রিবার‌কে গ্রামছাড়া করারও হুম‌কি দিয়েছে ব‌লে অভিযোগ।

তা‌দের হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন কৈলাশ কৈরি। প‌রে তা‌কে চি‌কিৎসার জন্য ভ‌রতি করা হয়েছে পাথারকা‌ন্দি হাস‌পাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে আহ‌ত কৈলাশ কৈরির প‌রিবা‌র পাথারকান্দি থানায় এফআইআর দা‌খি‌ল করেছে বলে খবর পাওয়া গে‌ছে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top