News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যভিত্তিক বাস্কেটবল শুরু 
Image

রাজ্যভিত্তিক বাস্কেটবল শুরু 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। মহকুমা ও জেলার স্তরের পর এবার শুরু হল ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত বয়স ভিত্তিক বিভিন্ন ইভেন্টের রাজ্যভিত্তিক প্রতিযোগিতা। পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যাভবনের মাঠে শনিবার থেকে শুরু হল অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের বাস্কেটবল প্রতিযোগিতা। রাজ্যের আটটি জেলার ৮টি দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়, নিখিল সাহা, অবজারভার শান্তনু সূত্রধর প্রমুখ। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবার পর নকআউটে বালক বিভাগে প্রথম ম্যাচে অংশ নেয় গোমতী জেলা ও ধলাই জেলা। এই ম্যাচে ২৪ – ১০ ব্যবধানে ধলাই জেলাকে পরাজিত করে গোমতী জেলা। দ্বিতীয় ম্যাচে মেয়েদের বিভাগে অংশ নেয় গোমতী জেলা ও উত্তর জেলা। এই ম্যাচেও ০-২ ব্যবধানে জয়লাভ করে গোমতী। এদিকে আগামী দুসরা সেপ্টেম্বর থেকে আগরতলা এনএসআরসিসিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৪,১৭ ও ১৯ পশ্চিম জেলা যোগা প্রতিযোগিতা। একই সাথে এদিন আগরতলা উমাকান্ত হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৭ বালক বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা। এমনটাই জানালেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পশ্চিম জেলার যুগ্ম সচিব মদন বণিক।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top