News Flash

  • Home
  • Uncategorized
  • আর জি করে প্রতিবাদী চিকিৎসকদের টেলিমেডিসিন পরিষেবা
Image

আর জি করে প্রতিবাদী চিকিৎসকদের টেলিমেডিসিন পরিষেবা

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): আন্দোলনের পাশাপাশি এবার টেলি মেডিসিন পরিষেবাও দিলেন জুনিয়র চিকিৎসকরা। এর নাম তাঁরা দিয়েছেন ‘অভয়া ক্লিনিক’৷ রবিবারও জুনিয়র চিকিৎসকদের তরফে আয়োজন করা হবে এই নামে এক স্বাস্থ্যশিবির৷

পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়েছে, সহপাঠীর খুনের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসার প্রশ্নই নেই। তবে মানুষের সুবিধার্থে শনিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত, ৪ ঘণ্টা টেলি মেডিসিন পরিষেবা দিতে শুরু করলেন তাঁরা।

আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭, ৬২৯০৩২৬০৭৯ এই নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যাবে টেলি মেডিসিন পরিষেবা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আমাদের ৫ দফা দাবির একটাও পূরণ হয়নি। সেকারণে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছি। প্রয়োজনে তাঁকে তদন্তের আওতায় আনতে হবে। আমরা লালবাজার অভিযানে নামব। দীর্ঘদিন ধরে তদন্তের কোনও অগ্রগতি না হওয়ায় আমাদের মনে হয়েছে আমরা অবিচারের অন্ধকারে ডুবে রয়েছি। আগামী ৫ তারিখ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top