নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): প্ৰবল বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত গুজরাটের বিভিন্ন জেলায়। অবিশ্রান্ত বৃষ্টিতে বন্যা পরিস্থিতি একাধিক জেলায়, মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়ে দিয়েছে, গুজরাটে আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সৌরাষ্ট্র ও কচ্ছ-সহ গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। গুজরাট ছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওডিশা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, উপকূল কর্ণাটক, কেরল ও মাহে, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, ওডিশা, অন্ধ্রপ্রদেশ উপকূল, বীরভদ্র ও তেলেঙ্গানায়। ১ সেপ্টেম্বরও বীরভদ্র ও তেলেঙ্গানায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। এরপর ২ সেপ্টেম্বর গুজরাট, মধ্য মহারাষ্ট্র এবং গোয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি এখনই থামবে না গুজরাটে, ওডিশা ও কর্ণাটকেও দুর্যোগের সতর্কতা
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















