News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টি এখনই থামবে না গুজরাটে, ওডিশা ও কর্ণাটকেও দুর্যোগের সতর্কতা
Image

বৃষ্টি এখনই থামবে না গুজরাটে, ওডিশা ও কর্ণাটকেও দুর্যোগের সতর্কতা

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): প্ৰবল বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত গুজরাটের বিভিন্ন জেলায়। অবিশ্রান্ত বৃষ্টিতে বন্যা পরিস্থিতি একাধিক  জেলায়, মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়ে দিয়েছে, গুজরাটে আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সৌরাষ্ট্র ও কচ্ছ-সহ গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। গুজরাট ছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওডিশা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, উপকূল কর্ণাটক, কেরল ও মাহে, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, ওডিশা, অন্ধ্রপ্রদেশ উপকূল, বীরভদ্র ও তেলেঙ্গানায়। ১ সেপ্টেম্বরও বীরভদ্র ও তেলেঙ্গানায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। এরপর ২ সেপ্টেম্বর গুজরাট, মধ্য মহারাষ্ট্র এবং গোয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপর দিয়ে বইছে ৮টি প্রধান নদী

পাটনা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের আটটি প্রধান নদী তাদের নিজ নিজ…

ByByNews Desk Sep 3, 2026

রাজস্থানে পুরভোটের আগে উচ্চবর্ণের অসন্তোষ, চাপে বিজেপি-কংগ্রেস

জয়পুর, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের নির্বাচনী রাজনীতিতে দীর্ঘদিন ধরেই দলীয় আনুগত্য, জাতপাতের সমীকরণ, স্থানীয় নেতৃত্ব এবং সাংগঠনিক শক্তি…

ByByNews Desk Sep 3, 2026

আরজি কর ধর্ষণ-খুন মামলা: পলাতক পানিহাটি পুরসভার প্রাক্তন প্রধান সোমনাথ দে বেঙ্গালুরুতে গ্রেফতার

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দেহ…

ByByNews Desk Sep 3, 2026

‘রেট কার্ড’ মেনে পঞ্জাবে আইএএস-আইপিএস অফিসারদের বদলি-পদায়ন: ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ বিজেপির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে ‘ট্রান্সফার র‌্যাকেট’ নিয়ে ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপি। দলের অভিযোগ, পঞ্জাবে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top