News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে যান দুর্ঘটনা, অল্পেতে রক্ষা
Image

জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে যান দুর্ঘটনা, অল্পেতে রক্ষা

আগরতলা, ৩০ আগস্ট: বেপরোয়া গতির বলি হতে অল্পেতে বেঁচেছেন বাঁশ বোঝাই গাড়ির চালক, সহচালক ও শ্রমিকরা । বোলেরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে বাঁশ বোঝাই গাড়ি উল্টে গেছে। তবে, তাঁরা অক্ষত রয়েছেন। বোলেরো গাড়ি পালিয়ে গেছে।


ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে বাগমা বাজার গ্রামীণ ব্যাংক সংলগ্ন জাতীয় সড়কে বাঁশ বোঝাই গাড়ির সাথে বোলোরো গাড়ির সংঘর্ষ হয়েছে। তাতে, নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বাঁশ বোঝাই গাড়িটি উল্টে গেছে। বিকট শব্দ শুনতে পেয়ে সাথে সাথে স্থানীয় মানুষ ঘটনাস্থলে ছুটে গেছেন। তাঁরা পুলিশে খবর দিয়েছেন। ওই দুর্ঘটনায় হতাহতের খবর নেই।

বাঁশ বোঝাই গাড়ির চালক গোপাল দত্ত জানিয়েছেন, বোলেরো গাড়ির চালকের অসাবধানতার কারণে দূর্ঘটনাটি ঘটেছে। অল্পেতে তাঁরা প্রাণে বেঁচেছেন। 

Releated Posts

জল সংরক্ষণ ও পানীয় জলের নিরাপত্তা নিয়ে দিল্লিতে জলশক্তি মন্ত্রকের সম্মেলন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: জল সংরক্ষণ, জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top