ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ম্যাচে পরাজিত ত্রিপুরা। বোলাররা রাজ্য দলকে চালকের আসনে রাখলেও ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় হতাশ ত্রিপুরা শিবির। পুদুচেরিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২৩ দলের দুই দিনের ম্যাচে। বিদর্ভ বিরুদ্ধে ত্রিপুরা পরাজিত হলো ৮৫ রানে। বিদর্ভের গড়া ১৮৪ রানের জবাবে ত্রিপুরা মাত্র ৯৯ রান করতে সক্ষম হয়। প্রথম দিনের দুই উইকেটে ৪০ রান নিয়ে খেলতে নেমে বৃহস্পতিবার দলীয় আরও ১২ রান যোগ করার পরেই ত্রিপুরার শিবিরে নামে ধস। নিচের দিকে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় এদিন ২২ গজে মাথা তুলে দাঁড়াতে পারেননি ত্রিপুরার ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনে ৩৭.৪ ওভার ব্যাট করার ফাকে শেষ আটটি উইকেট হারায় ত্রিপুরা। যোগ করেন ৫৯ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান তন্ময় দাস এবং আনন্দ ভৌমিক যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ ত্রিপুরা শিবিরে আশার আলো ছিল। তন্ময় ৭৭ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৩ রানে এবং আনন্দ ৬৪ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রানে আউট হওয়ার পরেই ত্রিপুরা শিবির কালো মেঘে ঢেকে যায়। একে একে প্যাভিলিয়নে ফিরতে থাকেন অরিন্দম বর্মন (৪), সপ্তজিৎ দাস (৪), সাহিল সুলতান (০), ইন্দ্রজিৎ দেবনাথ (১৭), অভিজিৎ দেববর্মা (২), দীপ্তনু চক্রবর্তী (৭) এবং সৌরভ কর (৬ অপ:)। বিধর্মের পক্ষে বান্দর গদমারা ১৩ রানে তিনটি, তেজস সোনি ২৮ রানে তিনটি এবং কৌস্তুভ সালভে ১৭ রানে দুটি উইকেট দখল করেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিদর্ভের তেজস সোনি। ৩১ সেপ্টেম্বর থেকে ত্রিপুরার দ্বিতীয় ম্যাচ শক্তিশালী বাংলার বিরুদ্ধে। পরাজয়ে হতাশ ত্রিপুরা শিবির কোচ জয়ন্ত দেবনাথ পুদুচেরি থেকে বলেন, ব্যাটসম্যানরা এভাবে হতাশ করবে ভাবতে পারিনি। আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবেই ছেলেরা।
ব্যাটার্সদের ব্যর্থতায় পন্ডিচেরিতে ১ম ম্যাচে বিদর্ভে পরাজিত ত্রিপুরা
Releated Posts
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…
উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…


















