News Flash

  • Home
  • খেলা
  • ব্যাটার্সদের ব্যর্থতায় পন্ডিচেরিতে ১ম ম্যাচে বিদর্ভে পরাজিত ত্রিপুরা 

ব্যাটার্সদের ব্যর্থতায় পন্ডিচেরিতে ১ম ম্যাচে বিদর্ভে পরাজিত ত্রিপুরা 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ম্যাচে পরাজিত ত্রিপুরা। বোলাররা রাজ্য দলকে চালকের আসনে রাখলেও ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় হতাশ ত্রিপুরা শিবির। পুদুচেরিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌২৩ দলের দুই দিনের ম্যাচে। বিদর্ভ বিরুদ্ধে ত্রিপুরা পরাজিত হলো ৮৫ রানে। বিদর্ভের গড়া ১৮৪ রানের জবাবে ত্রিপুরা মাত্র ৯৯ রান করতে সক্ষম হয়। প্রথম দিনের দুই উইকেটে ৪০ রান নিয়ে খেলতে নেমে বৃহস্পতিবার দলীয় আরও ১২ রান যোগ করার পরেই ত্রিপুরার শিবিরে নামে ধস। নিচের দিকে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় এদিন ২২ গজে মাথা তুলে দাঁড়াতে পারেননি ত্রিপুরার ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনে ৩৭.৪ ওভার ব্যাট করার ফাকে শেষ আটটি উইকেট হারায় ত্রিপুরা। যোগ করেন ৫৯ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান তন্ময় দাস এবং আনন্দ ভৌমিক যতক্ষণ উইকেটে ছিলেন  ততক্ষণ ত্রিপুরা শিবিরে আশার আলো ছিল। তন্ময় ৭৭ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৩ রানে এবং আনন্দ ৬৪ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রানে আউট হওয়ার পরেই ত্রিপুরা শিবির কালো মেঘে ঢেকে যায়। একে একে প্যাভিলিয়নে ফিরতে থাকেন অরিন্দম বর্মন (‌৪)‌, সপ্তজিৎ দাস (‌৪)‌, সাহিল সুলতান (‌০)‌, ইন্দ্রজিৎ দেবনাথ (‌১৭),‌ অভিজিৎ দেববর্মা (‌২)‌, দীপ্তনু চক্রবর্তী (‌৭)‌ এবং সৌরভ কর (‌৬ অপ:‌)‌। বিধর্মের পক্ষে বান্দর গদমারা ১৩ রানে তিনটি, তেজস সোনি ২৮ রানে তিনটি এবং কৌস্তুভ সালভে ১৭ রানে দুটি উইকেট দখল করেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিদর্ভের তেজস সোনি। ৩১ সেপ্টেম্বর থেকে ত্রিপুরার দ্বিতীয় ম্যাচ শক্তিশালী বাংলার বিরুদ্ধে। পরাজয়ে হতাশ ত্রিপুরা শিবির কোচ জয়ন্ত দেবনাথ পুদুচেরি থেকে বলেন, ব্যাটসম্যানরা এভাবে হতাশ করবে ভাবতে পারিনি। আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবেই ছেলেরা। ‌

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top