News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১,২৩৬ বার ত্রাণ শিবির পরিদর্শনে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা

১,২৩৬ বার ত্রাণ শিবির পরিদর্শনে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা

আগরতলা, ২৮ আগস্ট : রাজ্যে বন্যা পীড়িতদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক সহ সমস্ত স্তরের কর্মচারীরা। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এখন পর্যন্ত ১,২৩৬ বার ত্রাণ শিবিরগুলিতে পরিদর্শন করেছেন। সারা রাজ্যে গত তিন দিনে ১৭৯৯ টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, যাতে ১৯,১৬৯ জন পুরুষ, ১৪,৮৯৫ মহিলা ও ৮৭৩৬ জন শিশুসহ মোট ৪২,৮০০ জন চিকিৎসা পরিষেবা লাভ করেছেন। 

বন্যায় সম্পূর্ণ বিচ্ছিন্ন গ্রামগুলোতে উত্তাল নদী নৌকা দিয়ে পেরিয়ে, বুক জল পায়ে হেঁটে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা পৌঁছে যাচ্ছেন। প্রবল বর্ষণ, দুর্গম রাস্তাঘাট পেরিয়ে স্বাস্থ্যকর্মীরা দায়বদ্ধতা নিয়ে পথ চলছেন। পৌঁছে যাচ্ছেন জলমগ্ন এলাকাগুলিতে। ত্রাণ শিবিরে হাজার হাজার মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। তাদের কাছে মেডিকেল টিম পৌঁছে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করছেন। জলবাহিত রোগ ও পতঙ্গবাহিত রোগ সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। 

এই বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মাধ্যমে ২৩,৫৫২ টি পরিবারের ৩৫,৯৯৩ (পুরুষ- ১৭,১৪১, মহিলা- ১৩,৩৯৮ এবং শিশু- ৫,৪৫৪) জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বন্যা কবলিত এলাকাতে স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে মোট ২০০০ ব্যাগ ব্লিচিং পাউডার, ২ লক্ষ ওআরএস প্যাকেট, ২০ লাখ হ্যালোজেন ট্যাবলেট, ১০ লাখ জিঙ্ক ট্যাবলেট এবং জ্বরের ওষুধ, স্কিন লোশন এবং পর্যাপ্ত পরিমাণে মলম বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা

আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে মনুবাজার থানা

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top