News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক
Image

গোমতী জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক

আগরতলা, ২৮ আগস্ট : আজ গোমতী জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বৈঠকে বন্যা পরবর্তী অবস্থা কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। বন্যায় যাদের ক্ষতি হয়েছে তাদের তালিকা তৈরী করতে হবে। ক্ষতিগ্রস্তদের কাছে সরকারি সুযোগ সুবিধা যাতে সময়মত পৌঁছায় তারজন্য তিনি পূর্ত, পানীয়জল, বিদ্যুৎ, কৃষি, মৎস্য সহ সকল দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। জলবাহিত বা অন্যান্য রোগ যাতে ছড়িয়ে না পড়ে তারজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেন। 

অর্থমন্ত্রী বলেন, এখনও যে সকল ত্রাণ শিবিরগুলি চালু আছে সেইগুলিকে ভালোভাবে তদারকি করতে হবে। শিবিরগুলিতে পানীয়জল সহ খাবারের যাতে অভাব না হয় সেই দিকে লক্ষ্য রাখতে তিনি প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন। ডাকবাংলো রোডের জল দ্রুত সরিয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্যও তিনি প্রশাসনিক আধিকারিকদের পরামর্শ দিয়েছেন।

পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। উল্লেখ্য, বৈঠকে গোমতী জেলায় বন্যার ফলে ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক বিনয় ভূষণ দাস।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top